ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

জীবনের কোনও সিলেবাস নেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের কোনও সিলেবাস নেই। জীবনের সব কিছুই ‘আউট অব দ্য সিলেবাস। শনিবার দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ‍ভাষণে তিনি এসব কথা বলেন।
পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গত মাসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পর প্রথম তরুণ প্রজন্মের উদ্দেশে শনিবার বক্তব্য রেখেছেন মোদি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তার জেরে দিল্লির যন্তর মন্তরে সিজেপি এবং শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল গোটা ভারত। ওই সময় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলন চলে দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে। সেই আন্দোলন ছিল মূলত তরুণ প্রজন্মের। সরকারের প্রতি তরুণ প্রজন্মের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সরকারের প্রতি তাদের যাতে আস্থা থাকে, তার জন্য যন্তর মন্তরের আন্দোলনের পরই তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেন প্রধানমন্ত্রী মোদি। তাদের কাছে টানার চেষ্টা করেন তিনি। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পর পর তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দেন তিনি।

মোদি তার ভাষণে বলেছেন, “জীবনে অনেক সমস্যা আসবে। সবাইকে সতর্ক থাকতে হবে। ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের জীবনে ফারাক রয়েছে। আইআইটি পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের পরীক্ষার সব কিছু সিলেবাসের বাইরে। ক্যাম্পাস-জীবনে সব কিছু পরিষ্কার থাকত আপনাদের কাছে। কোনটা পড়তে হবে, কী পরীক্ষা দিতে হবে। সব আগে থেকে জানতেন। কিন্তু জীবনের কোনও প্রশ্নপত্র থাকে না।”

তিনি জানান, প্রত্যেক প্রজন্মের দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হওয়া উচিত দেশের উন্নয়নের স্বার্থে।
মোদি বলেন, “আপনারা প্রত্যেকেই জানেন, প্রতি প্রজন্মের সামনে সেই সময়ের চ্যালেঞ্জ আসে। চ্যালেঞ্জের সঙ্গে নিজেদের বদলাতে হবে। আগামী দিনে আপনারা যা করবেন, সেটাই বিকশিত ভারতের রাস্তা দেখাবে। তাই আপনারা এমন সিদ্ধান্ত নেবেন, যা দেশের উন্নয়নের স্বার্থে কাজে লাগে।” সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট, ট্রিবিউন ইন্ডিয়া

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

জীবনের কোনও সিলেবাস নেই: মোদি

আপডেট সময় ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬