ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী যুক্তরাষ্ট্রে ৫.৬ মাত্রার ভূমিকম্প শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বাইদগ্রাম বাজার থেকে দরবারিয়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়কটি আরসিসি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নেওয়া এ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে সড়কটির আরসিসি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গাজীপুর জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় সড়কটির উন্নয়ন করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ ৫৫ হাজার টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিএনপির জেলা সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা, সদস্য সচিব শফিকুল ইসলামসহ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আরসিসি করণ কাজ শেষ হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০২:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬