ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত

জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস পটুয়াখালীর আয়োজিত বর্ষা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন এবং  মোস্তাক আহমেদ পিনু সাবেক পৌর চেয়ারম্যান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী,সংস্কৃতিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার (৭ আগষ্ট) জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত “বর্ষা উৎসব” এর সভাপতিত্ব করনে জাসাস পটুয়াখালীর আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ রাহাত।
উক্ত অনুষ্ঠানে জাসাস সদস্য সচিব কায়ুম উদ্দিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে বর্ষার সৌন্দর্য ও বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয় বর্ষার কবিতা আবৃত্তি, গান এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন। এসব পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ণিল এই আয়োজনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজকদের আশা, প্রতিবছরই আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে বর্ষা উৎসব।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনের কোনও সিলেবাস নেই: মোদি

রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬