ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরালা রাজ্যে বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। অন্যদিকে প্রতিবেশী কর্ণাটক রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, রোববারের মধ্যে কেরালায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছায়। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যজুড়ে খোলা ২৭৫টি ত্রাণশিবিরে প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

পরিস্থিতি মূল্যায়নে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা কেরালা সরকারের। এর আগে বন্যাকবলিত এলাকাগুলোতে কাদা ও ময়লা পরিষ্কারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে রাজ্যের বেশ কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

কেরালা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও রাজ্যের একাধিক এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বর্ষণের জেরে কর্ণাটকে পাহাড় ধসে এক দম্পতি ও তাদের ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই রাজ্যেই উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬