ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB)-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র অনুদান বোর্ডের সদস্য সাবরিনা বিনতে আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্যে সাবরিনা বিনতে আহম্মেদ বলেন, “মুকসুদপুর প্রেসক্লাব সুনামের সঙ্গে ৪০ বছর অতিক্রম করেছে, যা একটি সংগঠনের জন্য গৌরবের ইতিহাস। সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে যেমন দেশের উন্নয়নের চিত্র জনগণের সামনে উঠে আসে, তেমনি সমাজের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
প্রধান আলোচক মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, “সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করা।”
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম. সোহরাব উন-নূর ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো.ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল-মামুন ও
সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুব হাসান বাবর।
এছাড়াও বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে.) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, ‘কাশবন’-এর সম্পাদক কবি মো. মিন্টু হক, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন এবং পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সীসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রধান অতিথি সাবরিনা বিনতে আহম্মেদ এবং প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে প্রায় ১০ পাউন্ড ওজনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

আপডেট সময় ০১:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬