ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার অসহায় বৃদ্ধা বিমলা রানীর পাশে দাঁড়িয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে নির্জন পুকুরপাড়ে মানবেতর জীবনযাপনকারী এই বৃদ্ধাকে পুনর্বাসন ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিমলা রানীকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ৩০ কেজি চাল প্রদান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বৃদ্ধার বাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেন।
এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, নির্জন পুকুরপাড় থেকে বিমলা রানীকে নিরাপদ স্থানে স্থানান্তর করে বসবাসের জন্য একটি ঘর নির্মাণ এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন কাজ করছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর গ্রামের নির্জন পুকুরপাড়ে প্রায় ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা বিমলা রানী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। বিষয়টি নিয়ে গত সোমবার বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। সংবাদ প্রকাশের পরপরই জেলা ও উপজেলা প্রশাসন তার পুনর্বাসন ও সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন

আপডেট সময় ১০:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬