ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর আল আমীন (৩৬) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
​আল আমীন উপজেলার সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। গতকাল বুধবার সকালে চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতমঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সিদলাই গ্রামের কয়েকজন লোক আল আমীনকে দেখা করার জন্য মোবাইল ফোনে ডাকেন। বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে তাঁদের সাথে দেখা করতে যান। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
​বুধবার সকালে স্থানীয় লোকজন চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার নতুন বাড়ির পাশে একটি ডোবায় আল আমীনের লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
​ছেলের মৃত্যুর বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা অহিদ মেম্বার। তিনি বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং লাশ গুম করার চেষ্টা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘বুধবার সকালে ডোবায় লাশ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে পরিচয় শনাক্ত হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
​ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ

আপডেট সময় ১০:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬