ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে

লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইনের জন্য মাটি খোঁড়ার সময় রকেটসদৃশ ৩টি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।
​বুধবার দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেয়ালের পূর্বপাশ থেকে মর্টারশেলগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সেগুলো রামগতি থানা-পুলিশের হেফাজতে রয়েছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের পূর্বপাশে কয়েকজন শ্রমিক পানির পাইপলাইন স্থাপনের কাজ করার সময় মাটি খোঁড়ার একপর্যায়ে রকেটসদৃশ বস্তুগুলোর সন্ধান পান। প্রাথমিক কৌতুহলে শ্রমিকরা বস্তুগুলো তুলে ছবি তোলেন এবং পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে আবার মাটিতে পুঁতে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি লাল ফিতা দিয়ে ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে মর্টারশেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
​রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “রকেটসদৃশ তিনটি বস্তু উদ্ধার করে জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বিষয়টি বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এগুলো নিষ্ক্রিয় করবে।”
​স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টারশেল হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষা করছে পুলিশ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে

আপডেট সময় ০৯:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬