ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব শিল্প খাতে গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ 

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ 

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
 বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সামাবেশে ছাত্রশক্তির নেতাকর্মীরা এনসিপির ওপরে হামলাকারী বিএনপি -ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন তার বক্তব্যে বলেন, গতকাল হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর যে নৃশংস  হামলা হয়েছে সেটা নেক্কারজনক। আমরা তার তীব্র নিন্দা জানাই। হামলার সাথে জড়িত সবাই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী। সবাইকে অতিদ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বেলাল তার বক্তব্যে আরও বলেন, ৫ আগষ্টের পর আমরা যে দায় ও দরদের রাজনীতির কথা বলে এসেছি বিএনপি সে দায় ও দরদের রাজনীতি থেকে দূরে সরে গেছে। আমরা বিএনপির মধ্যে এখন আওয়ামীলীগের ভূত দেখতে পাচ্ছি।’
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,  জাতীয় ছাত্রশক্তির ববি শাখা মুখ্য সংগঠক শহিদুল ইসলাম শাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ওয়াহিদুর রহমান , ইমরান আলামিন, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব জুয়েল, আলিম রেজা।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার প্রশিক্ষণ সম্পাদক কাওছার আহমেদ এবং দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান তালুকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা–কর্মীদের মারধর করা হয়। এ হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ 

আপডেট সময় ০৩:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬