ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলম আহত রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক ফরিদপুর কোতোয়ালি থানার ওসির সাথে রিপোর্টার্স ক্লাব ফরিদপুর মতবিনিময়  মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা  কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লা’শ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, জালিয়াতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ চেক ডিজঅনারের পর আদালতে মামলা, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা 

নরসিংদীর  মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ  কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়েছে।  পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয়। সোমবার  মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
জানা যায়, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী বাজারের একাধিক ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল মজুত করে বিক্রি করা অবস্থায় হাতেনাতে ধরা পড়ে দুইজন। অনেক জাল ব্যবসায়ি পালিয়ে যায়। জব্দ করা জালের আনুপাতিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে নির্ধারণ করা হয় বলে জানান প্রশাসন।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল গণমাধ্যম কে  জানান, জালের পরিমাণ এতই বেশি ছিল যে তা সরাতে বেশ সময় লাগে। এই জাল ব্যবসার সাথে জড়িতদের মাঝে দুইজনকে নগদ অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের কারদণ্ড প্রদান করা হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার গনমাধ্যমকে বলেন,‘দেশীয় মাছের প্রজনন সুরক্ষা ও মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদী-নালা ও জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
কারেন্ট জাল অবাধ ব্যবহার দেশের মৎস্য সম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্বক হুমকির মুখে পড়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা 

আপডেট সময় ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬