ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। আর ও উপস্থিত নারী নেত্রী ময়মনসিংহ ৯ সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী ছিলেন বর্তমান জিয়া শিশু কিশোর সংগঠনের সহ আইন বিষয়ক সম্পাদিকা মাহমুদা সুলতানা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ

সভায় সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম সেলিম । প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করতে শিশু-কিশোরদের সংগঠিত করার বিকল্প নেই। জিয়া শিশু কিশোর সংগঠনকে আদর্শ, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে নবগঠিত কার্যনির্বাহী পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি সৈয়দ মেহেদী আহমেদ রুমী নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, শিশু-কিশোরদের সুষ্ঠু বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। সভায় নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬