ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

বাথরুমের ছাদেই গাঁজার চাষ,পুলিশের অভিযানে গ্রেপ্তার যুবক

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০৭:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা গাছ সংরক্ষণ ও চাষের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনা এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে অংকন দে (২৯)-এর বসতঘরের বাথরুমের ছাদ থেকে তিনটি কথিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া অংকন দে (২৯) মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে। তিনি টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

বাথরুমের ছাদেই গাঁজার চাষ,পুলিশের অভিযানে গ্রেপ্তার যুবক

আপডেট সময় ০৭:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬