ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং উত্তরবঙ্গের কৃতিসন্তান ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই ) সকালে পরিবারের পক্ষ থেকে জেলা স্টেডিয়ামে এ দোয়া মাহফিল ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি সততা, প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়ন ও মানুষের কল্যাণে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র পঞ্চগড়-১ আসনের সংসদ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, পুত্র মুহাম্মদ নওফল জমির, জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভিন,জেলা পুলিশ সুপার আবু সায়েম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মজিদ, যুগ্ন আহবায়ক এ্যাড় আদম সুফী, পৌর বিএনপির ১ নং সদস্য শামসুজ্জামান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক , সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সাংবাদিকসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬