ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি

সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরা ছবি ভাইরাল হওয়ার পর আলোচনায় আসা যশোরের রুনা পারভীন (২৫) এবার অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

ডিবি পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রুনা পারভীনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িকে কেন্দ্র করে একটি চক্র ই-ট্রানজেকশন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট পরিচালনা করছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রুনা পারভীনকে আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং বিভিন্ন আইএমইআই নম্বরযুক্ত একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় জুয়া আইন ও ডিজিটাল অপরাধ-সংক্রান্ত প্রযোজ্য ধারায় মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে তাকে যশোরের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রুনা পারভীন এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি ভাইরাল হওয়ার পর আলোচনায় এসেছিলেন। এবার অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার গ্রেপ্তার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে মামলার অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত, দোষী নন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি

আপডেট সময় ১২:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬