ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রামগঞ্জে শিক্ষকের বসতঘর থেকে সরকারি ত্রানের টিন উদ্ধার॥

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলের উন্নয়ন কাজের জন্য দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ত্রানের ঢেউটিন শিক্ষকের বসতঘর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা । গতকাল দুপুরে উপজেলার চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের বসতঘর থেকে সরকারের দেয়া ত্রানের দুই বান টিন উদ্ধার করে তারা। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে উদ্ধারকৃত ঢেউটিন স্কুলে ফেরত নিয়ে আসেন প্রধান শিক্ষক মমিনুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সরকারী বরাদ্ধকৃত ঢেউটিন প্রদান করেন। পরে কাজ না করে প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে না জানিয়ে কৌশলে তার সহকারী শিক্ষক ইমাম হোসেনের কাছে ওই ঢেউটিন বিক্রি করে দেয়। অভিযুক্ত শিক্ষক মোঃ ইমাম হোসেন জানান, প্রধান শিক্ষকের পরামর্শক্রমে ঢেউটিনগুলি বাড়িতে নিয়েছিলাম। সমস্যা হওয়ার কারনে আবার বিদ্যালয়কে ফেরত দিয়ে দিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক জানান, ঢেউটিনগুলি বিদ্যালয়ের কোন কাজে ব্যবহৃত না হওয়ায় সহকারী শিক্ষক ইমাম হোসেনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে কমিটির মিটিংয়ে বিষয়টি আলোচনা করেননি তিনি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন জানান, বিষয়টি আমি জানিনা। তবে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের কাছে ঢেউটিনগুলি বিক্রি করা ঠিক হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবীবা মীরা বলেন সরকারী ঢেউটিন বিক্রি সম্পুর্ন বেআইনী। এঘটনায় যারা জড়িত বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওযা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

রামগঞ্জে শিক্ষকের বসতঘর থেকে সরকারি ত্রানের টিন উদ্ধার॥

আপডেট সময় ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩