দেশের সামগ্রিক উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনো একটি গোষ্ঠী ষড়যন্ত্র-চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি কাজ করবে বিএনপি। কোনো অপশক্তি আর এই জাতির ঐক্য ভাঙতে পারবে না। তিনি বলেন, চক্রান্ত, উসকানি এড়িয়ে নির্ভয়ে রথযাত্রা পালিত হবে। সরকারের ভাবমূর্তি কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে থাকবে বিএনপি।
স্কুল ফিডিং কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে। মানহীন খাবার দিয়ে যারা অপরাধ করছেন তাদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 























