ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’! ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু টাঙ্গাইলে বিশ্বকাপ দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াতের দুই এমপি

মহানন্দা সেতুর টোল আদায় ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। পোস্টে তিনি টোল আদায়ের পক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি একজন রাজনৈতিক ব্যক্তিকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করেছেন।
পাপিয়া তার পোস্টে দাবি করেন, নির্বাচনের আগে সাধারণ মানুষকে টোলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হলেও এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সাধারণ অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চালকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তিনি লেখেন, সরকার রাজস্ব আদায় করবে এবং কীভাবে রাজস্ব আদায় হবে, তা সংসদে সিদ্ধান্ত হওয়ার বিষয়। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের সময়ে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কারও যদি সত্যিই টোলমুক্ত করার সামর্থ্য থাকে, তাহলে তিনি নিজেই টেন্ডারে অংশ নিয়ে সেতুর ইজারা নিয়ে জনগণকে টোলমুক্ত সেবা দিতে পারেন। সরকারি রাজস্ব আদায়ে বাধা দিয়ে উন্নয়নের দাবি করাকে তিনি বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন।
একই পোস্টে নারায়ণপুর ইউনিয়নে চালু হওয়া ‘নৌ-অ্যাম্বুলেন্স’ নিয়েও প্রশ্ন তোলেন পাপিয়া। তার দাবি, একটি সাধারণ মেশিনচালিত নৌকায় স্ট্রেচার ও অক্সিজেন সিলিন্ডার বসিয়ে সেটিকে ‘নৌ-অ্যাম্বুলেন্স’ হিসেবে প্রচার করা হচ্ছে, যা মানুষের সঙ্গে প্রতারণার শামিল।
পোস্টের শেষদিকে তিনি বলেন, “ধোঁকাবাজি দিয়ে বেশিদূর এগোনো যায় না। মানুষ একদিন প্রকৃত সত্য অবশ্যই উদ্ঘাটন করবে।”
উল্লেখ্য, মহানন্দা সেতুর টোল আদায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য, কর্মসূচি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াতের দুই এমপি

আপডেট সময় ০৪:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬