ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে স্পেন। অভিজ্ঞ এই ফরোয়ার্ড সেরা ফর্মে না থাকলেও তাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ষোলোয় মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রোনালদোর প্রশংসায় মুখর ছিলেন স্পেন কোচ।

তিনি বলেন,‘আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ভক্ত। সে দৃঢ়সংকল্প, অক্লান্ত এবং সবার জন্য অনুকরণীয়। প্রতিটি পরিস্থিতিতেই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ সে মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।’

তবে রোনালদোকে আটকাতে নির্দিষ্ট ম্যান-টু-ম্যান মার্কিংয়ের পরিকল্পনা নেই বলেও জানান দে লা ফুয়েন্তে। তার মতে, পুরো দলগতভাবেই রক্ষণ সামলাতে হবে।
তিনি আরও বলেন,‘আমরা ম্যান-টু-ম্যান খেলব না, তবে কিছু নির্দিষ্ট জায়গায় তাকে অবশ্যই নজরে রাখতে হবে।’

রোনালদোকে নিয়ে দে লা ফুয়েন্তে আরও বলেন,‘সে না খেললে ভালো লাগত, কিন্তু সে খেলবে। আমরা মাঠে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে দেখব।’
স্পেন কোচ নিজেদের ডিফেন্ডারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন। পাউ কুবার্সি ও এমেরিক লাপোর্তের সমন্বয় নিয়ে তিনি বলেন,‘রোনালদোর বিপক্ষে কখনোই অসতর্ক হওয়া যাবে না। তবে আমাদের ডিফেন্ডাররা যথেষ্ট শক্তিশালী এবং যেকোনো পরিস্থিতি সামাল দিতে সক্ষম।’
পর্তুগালের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে তাই বাড়ছে উত্তেজনা, আর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ

আপডেট সময় ০৬:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬