জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে সংগৃহীত জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত। জাপানিজ প্রধানমন্ত্রী সানা তাকাইচির ভারত সফরে দুই দেশের নতুন এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় নৌবাহিনীর জন্য ইউনিকর্ন রেডিও অ্যান্টেনা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে দিল্লি ও টোকিও। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির বৈঠকের পর এ ঘোষণা আসে।

মোদি বলেছেন, এই প্রকল্প দুই দেশের প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির বৈঠকের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকে প্রতিরক্ষাসহ অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টরের জন্য স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল জোরদার করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে প্রথমবারের মতো সফরে আসা সানা তাকাইচিকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি। জাপানি প্রধানমন্ত্রীর প্রশংসা করে মোদি তাকে একজন ‘জনপ্রিয় নেত্রী’ হিসেবে অভিহিত করেন। এসময় তাকাইচিকে নিজের ‘ছোট বোন’ হিসেবেও সম্বোধন করেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভারতের প্রবৃদ্ধির গল্পে জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আমরা আমাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বের একটি নতুন অধ্যায় শুরু করছি।”

সংবাদ সম্মেলনে মোদি আরও জানান, ভারত ও জাপান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। তিনি প্রযুক্তি খাতের এই অংশীদারত্বকে দ্বিপক্ষীয় সহযোগিতার ‘সবচেয়ে শক্তিশালী স্তম্ভ’ হিসেবে অভিহিত করেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের

আপডেট সময় ০৮:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬