সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৫০২ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে। ফলে শেষ ম্যাচের ফলাফলের অপেক্ষা না করেই নকআউট পর্বে তাদের সম্ভাব্য পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।

রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে
নকআউট পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, আর রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।

রাউন্ড অব ১৬-তে অস্ট্রেলিয়া বা মিশর
রাউন্ড অব ১৬-এ আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অথবা মিশর। অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হলে ২০২২ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচের পুনরাবৃত্তি দেখা যেতে পারে।

কোয়ার্টার ফাইনালে অপেক্ষায় পর্তুগাল বা কলম্বিয়া
শেষ আটে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ড। পর্তুগালের সঙ্গে ম্যাচ হলে ফুটবলপ্রেমীরা দেখতে পারেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বহুল আলোচিত আরেকটি সম্ভাব্য দ্বৈরথ।

সেমিফাইনালে ব্রাজিল বা ইংল্যান্ডের চ্যালেঞ্জ
সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ব্রাজিল অথবা ইংল্যান্ড। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হলে সেটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে পরিণত হতে পারে।

ড্রয়ের কারণে টুর্নামেন্টের অন্য পাশে রয়েছে গ্রুপ ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’-এর শীর্ষ দলগুলো। ফলে সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে না জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস কিংবা স্পেনের।
অর্থাৎ, এসব শক্তিশালী দলের কোনো একটির সঙ্গে আর্জেন্টিনার সম্ভাব্য লড়াই হতে পারে শুধুমাত্র ২০ জুলাইয়ের ফাইনালে। যদি উভয় দলই শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছাতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি

আপডেট সময় ০৯:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬