শুক্রবার ২৬ জুন ২০২৬ বিকেল ০৪ ঘটিকায় মৌলভীবাজারের বড়লেখা থানাধীন সীমান্তবর্তী এলাকা ডিমাই বাজারে অবৈধ অনুপ্রবেশ রোধ ও মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, কিশোর গ্যাং প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মাহবুব আলম মাহবুব
উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা,
সভাপতিত্ব করেন বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিরুজ্জামান খান। বিয়ানীবাজার ব্যাটালিয়ান (৫২ বিজিবি)র পক্ষ থেকে সবায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিওসিটিলা বিওপি’র সুবেদার সামাদ শেখ । বড়লেখার সীমান্তবর্তী এলাকায় পুলিশি তৎপরতা ও সতর্কতা অবস্থানে রয়েছে বড়ালেখা থানা পুলিশ।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 




















