সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল প্রতিভা নয়, প্রভাবের জয়? নতুনকুঁড়ি স্পোর্টস বাছাইয়ে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩৩ টাকা

সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।

শনিবার (৭ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (৮ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে সবশেষ গত ২৯ ডিসেম্বর সোনার দাম ভরিতে বাড়ানো হয় ১ হাজার ১৬৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা, যা শনিবার পর্যন্ত ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৪ হাজার ২৪১ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬১ হাজার ৮৭৮ টাকা।

বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৯৯ টাকা বাড়িয়ে এক হাজার ৭১৫ টাকা করা হয়েছে, যা এতোদিন ছিল ১ হাজার ৫১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে এক হাজার ৬৩৩ টাকা, এতোদিন ছিল এক হাজার ৪৩৫ টাকা। ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ পর্যন্ত ছিল ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ভরি এক হাজার ৫০ টাকা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩৩ টাকা

আপডেট সময় ১২:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩