সংবাদ শিরোনাম ::
ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান মাদক অধিদপ্তরের কর্মকর্তা মিজানের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যানের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন নওগাঁয় সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন দুই ছেলে গ্রেফতার গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন  সারিকালিনগর (বালুরচর) গ্রামের বন্যা-দুর্ভোগ: ৩.২৫ কিমি আইডিভূক্ত রাস্তা পাকাকরণের দাবি

মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ রবিবার (১৪ জুন) সকালে সাড়ে এগারোটায় উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার বহন করে, হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন মাইকেল ও পলাশ শেখ, পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে, তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃতি করে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে পরিবারের সদস্যসহ বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর জামায়াতের আমীর কবির আহমেদ সহ অনেকে।
উল্লেখ্য, গত ৬ জুন শহীদুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর আর বাড়িতে ফিরে আসেনি। ৯ জুন শহিদুলের ছিনতাই হওয়া  ইজিবাইকটি মুকসুদপুর  উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্রধরে ১০ জুন, এ ঘটনায় জড়িত  সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী  কমলাপুর গ্রামের মৃত  আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল( ৩৫ )  ও  একই গ্রামের  কাশেম শেখের  ছেলে পলাশ শেখকে ( ৩৪) আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল

মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

আপডেট সময় ০৬:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬