সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বেড়াতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ: প্রেমিকসহ গ্রেফতার ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রেমিকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

​গত শনিবার (১৩ জুন) দিবাগত রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— কালিতলা এলাকার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) এবং মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)।

​পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে কালিতলা এলাকার বাসিন্দা তামিম ইসলামের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শনিবার বিকেলে ভুক্তভোগীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে একটি পরিত্যক্ত গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

​পুলিশ জানায়, রাত ৩টার দিকে সদর থানা পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে হাতেনাতে আটক করে। পরে আজ রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে ওই গুদাম থেকে কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত তিনজনকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ঠাকুরগাঁওয়ে বেড়াতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ: প্রেমিকসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০৬:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬