ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি ৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী

শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে সুনিল সাঁওতাল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলার রাধানগর এলাকায় একটি লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। নিহত সুনিল সাঁওতাল উপজেলার রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।

স্থানীয়রা জানায়, রাধানগর এলাকার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি লেবু বাগানে বন্য শূকর তাড়ানোর জন্য কাটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল। বাগানটির লিজ গ্রহীতা আর্জুন মিয়া এ সংযোগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি না জেনে সুনিল সাঁওতাল বাগানে প্রবেশ করতে গিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর ইউনিয়নের রাধানগর এলাকার একটি লেবু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভোরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’সংবাদ বিশ্লেষণ সেবা

তিনি আরো বলেন, ‘সুনিল কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তবে কাটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ থাকার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট

শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৩:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬