ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

গ্রাহকদের আন্দোলনসহ নানা অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। গত বছরের ২৩ জুলাই তাকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে গ্রাহকদের চলমান আন্দোলনের কারণে আজ পর্ষদের নির্ধারিত সভাও শেষ পর্যন্ত হয়নি।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টিও আলোচনায় ছিল। তবে ওমর ফারুক খানের পদত্যাগের খবর তিনি নিজেই অস্বীকার করেছেন। সন্ধ্যায় তাকে ফোন করা হলে তিনি বলেন, আমি পদত্যাগ করি নাই।” এর বেশি কিছু বলতে পারবো না জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এর আগে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। সে সময় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে বিভিন্ন অভিযোগের মধ্যে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

অধ্যাপক জুবায়দুর রহমানের কর্মজীবন শুরু হয় ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক, ইউনিভার্সিটি অব বোকোনির ভিজিটিং প্রফেসর এবং ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন ও মস্কো স্টেট ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

আপডেট সময় ০৯:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬