সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

বিএনপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল : মোশাররফ

বিএনপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র কাঠামোর যে ২৭ টি রূপরেখা ঘোষণা করেছে, তার মধ্যে রয়েছে—‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’। এই নীতির মধ্যে প্রত্যেকে ধর্মাবলম্বী তার নিজ নিজ ধর্ম স্বাধীনতা পালন করবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ‘যারা গায়ের জোরে সরকারে রয়েছে তারা নানান জায়গায় অনাচার সৃষ্টি করেছে’—বলে দাবি করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় মন্দিরে-গির্জায় ইত্যাদি স্থানে হামলা ও লুট করা হচ্ছে। তাদের এসব অপকর্ম বলে শেষ করা যাবে না।

বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করে জনগণের কাছে ফেরত দেব। আওয়ামী লীগের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন বলেন, তারা আমাদের ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, যারা এসব কাজগুলো করেছে, তারা কখনোই এসব মেরামত করতে পারবে না। এই চিন্তা-চেতনা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামোর জন্য ২৭ দফা ঘোষণা করেছেন। ইতোমধ্যে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছেন ও আশা সঞ্চার করেছেন।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, খালেদা জিয়াকে মুক্তি করার জন্য এবং আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আমরা যেই আন্দোলন শুরু করেছি, এই লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নেই। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালঘু শব্দ কখনোই ব্যাবহার করে না। দেশে কেউ সংখ্যা লঘু নয়, সবাই সমান। সেই পার্থক্য ঘুচে দিতেই রেইনবো নেশন গঠন করতে চায় বিএনপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা শুকোমল বড়ুয়া, চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও খায়রুল কবির খানমহ আরও অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

বিএনপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল : মোশাররফ

আপডেট সময় ০৮:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩