ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঈদের ছুটিতে কাস্টমস স্টেশনগুলো খোলা থাকবে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (ঈদের দিন ছাড়া) চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস স্টেশন খোলা থাকছে।

দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে সোমবার (১৮ মে) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএসহ ব্যবসায়ী সংগঠন রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে এমন অনুরোধ করে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছিল।

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে তৈরি পোশাক খাত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ অবস্থায় রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর, কাস্টমস, ব্যাংক ও ইপিবিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন। চলমান রপ্তানি আদেশ সময়মতো জাহাজীকরণ নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সংশ্লিষ্ট অন্যান্য কাস্টমস হাউস বা স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঈদের ছুটিতে কাস্টমস স্টেশনগুলো খোলা থাকবে

আপডেট সময় ০৫:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬