ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

রাজহাঁসের মাংস ভুনার রেসিপি জেনে নিন

তৈরি করতে যা লাগবেশীতের সময়ে হাঁসের মাংস ভুনা দিয়ে চালের আটার রুটি কিংবা চিতই পিঠা জমে বেশ। আর তা যদি হয় রাজহাঁসের মাংস, তবে তো কথাই নেই। মাংসের এই পদ খাওয়া যায় পোলাও, ভাত কিংবা পরোটার সঙ্গেও। রাখতে পারেন অতিথি আপ্যায়নের আয়োজনে। তবে রাজহাঁসের মাংস রান্নার আগে এর রেসিপি জেনে নেওয়া জরুরি। কারণ ভুলভাল রেসিপিতে রান্না করলে স্বাদ সঠিক হবে না। চলুন জেনে নেওয়া যাক রাজহাঁসের মাংস ভুনার রেসিপি-

নারিকেলের দুধ- ২ কাপ

পেঁয়াজ বাটা ১ কাপ

আদা বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- দেড় টেবিল চামচ

মরিচ বাটা- ১ চা চামচ

হলুদ বাটা- এক চা চামচ

পোস্তবাটা- আধা চা চামচ

জিরা বাটা- ১ চা চামচ

ধনিয়া বাটা- ১ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

লেবুর রস- ২ টেবিল চামচ

চিনি- ১ চা চামচ

তেল- পরিমাণমতো

গরম পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

চামড়াসহ হাঁসের মাংস টুকরা করে ধুয়ে নিন। পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ছেঁকে রাখুন। আধা কাপ পেঁয়াজ কুচি বেটে নিন। ১ কাপ পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়ে বাকি পেঁয়াজ কুচি, লেবুর রস বাদে সব মসলা, মাংস ও দেড় কাপ নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নিন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রয়োজনবোধে আরও পানি মিশিয়ে সেদ্ধ করা যেতে পারে। এরপর বাকি তেলে গরম মসলা ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজ বাদামি করে ভেজে সেদ্ধ মাংস, চিনি ও লেবুর রস দিয়ে নেড়ে কষান। তেল উপরে এলে বাকি আধা কাপ নারিকেলের দুধ ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে অল্প আঁচে দমে রাখুন তেল উপরে না আসা পর্যন্ত। এরপর নামিয়ে গরম ভাত, পোলাও, খিচুরি, রুটি, চিতই পিঠা কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রাজহাঁসের মাংস ভুনার রেসিপি জেনে নিন

আপডেট সময় ০২:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩