ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম 

ঐতিহাসিক জয় নিয়ে কী বললেন থালাপতি বিজয়?

তামিলনাড়ুতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি স্বচ্ছতা, যুবশক্তির ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিজের দল তামিলাগা ভেত্রি কাজগামের (টিভিকে) এই সাফল্যের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজয় বলেন, দলের শুরু থেকেই আমরা উপহাস ও সমালোচনার মুখে পড়েছি। কিন্তু আমরা তা অতিক্রম করে শুধু মানুষের ওপর ভরসা রেখে সাহসের সঙ্গে নির্বাচনী লড়াই চালিয়ে গেছি।

তিনি আরও বলেন, এই নির্বাচন পুরো ভারতীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এটিকে ‘অলৌকিক নির্বাচন’ বলেছিলাম ও সেটি এখন সত্য প্রমাণিত হয়েছে।

বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজয় বলেন, নিরপেক্ষতার আড়ালে অনেক সময় আমাদের বিরুদ্ধে কটাক্ষ ও অপপ্রচার চালানো হয়েছে। তবে তামিলনাড়ুর মানুষ সব সময় আমাদের পাশে ছিল।

তার ভাষ্য, আমরা রাজনীতিতে এসেছি মানুষের ঋণ শোধ করতে, আর সেই মানুষই আমাদের নিঃশর্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে।

যদিও নিরঙ্কুশ জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন, সেখানে বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। ফলে সরকার গঠনে এখনো ১০টি আসনের ঘাটতি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ক্ষেত্রে ছোট দলগুলোর সমর্থন নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

টিভিকের সম্ভাব্য মিত্রদের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পাট্টালি মাক্কাল কাচ্চি ও বামপন্থী দলগুলো। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী খুশবু সুন্দর বিজয়কে এনডিএ জোটে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। এখন দেখার বিষয়, থালাপতি বিজয় কাকে বেছে নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস

ঐতিহাসিক জয় নিয়ে কী বললেন থালাপতি বিজয়?

আপডেট সময় ০৫:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬