ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম 

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিরুদ্ধে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাছে আবেদন করেছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

এ ব্যাপারে বিস্তারিত জানতে সেন্টকোমের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ; কিন্তু কেন্দ্রীয় কমান্ডের কোনো কর্মকর্তা এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো আগের অবস্থান থেকে দূরে সরিয়ে নিয়েছে। মার্কিন বাহিনী বর্তমানে যে প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে— সেসবের নাগালের বাইরে রাখা হয়েছে লাঞ্চারগুলোকে। এর প্রধান কারণ মার্কিন ক্ষেপণাস্ত্র থেকে লাঞ্চারগুলোর সুরক্ষা নিশ্চিত করা।

পেন্টাগনের ওই কর্মকর্তা ব্লুমবার্গকে বলেছেন, “বর্তমানে যুদ্ধবিরতি চলছে। যদি কোনো কারণে এই যুদ্ধবিরতি শেষ হয়ে যায়— তাহলে সেন্টকোম প্রথম ধাক্কাতেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো ধ্বংস করতে চায়। এ কারনে হাইপারনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন করেছে কেন্দ্রীয় কমান্ড।”

তবে এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

“আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। ইরানের সার্বিক পরিস্থিতি আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও পর্যালোচনার মধ্যে আছে। এই পর্যবেক্ষণ-পর্যালোচনার ওপর ভিত্তি করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

আপডেট সময় ০৪:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬