নিজের লেখা গল্পে তৌকীর আহমেদ, সঙ্গে একঝাঁক তারকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৮৭ বার পড়া হয়েছে

দেশের অন্যতম গুণী অভিনেতা তৌকীর আহমেদ বেশ লম্বা সময় পর অভিনয় করছেন টেলিফিল্মে। ওই টেলিফিল্মটি লিখেছেন অভিনেতা নিজেই। এটি পরিচালনা করছেন আরিফ খান। আসন্ন কোরবানী ঈদের জন্য নির্মাণাধীন ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের এই টেলিফিল্মটিতে দেখা যাবে তারকাদের ছড়াছড়ি।

এতে তৌকীর আহমেদ ছাড়াও অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, আফজাল হোসেন, ফেরদৌসী মজুমদার, দীপা খন্দকার ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

গতকাল ২৮ এপ্রিল থেকে শুটিং শুরু হওয়া এই টেলিফিল্মটি নিয়ে তৌকীর আহমেদ বললেন, ’আমরাতো সাধারণত ঈদে একটু আনন্দ – উৎসবের গল্পই পছন্দ করি। আমি এই কাহিনীটি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন ধরণের কিছু লেখা যায় কি না সেটা চেষ্টা করে যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের ,বাঁকের গল্প উঠে এসেছে। আরিফ খান যথেষ্ঠ মুন্সিয়ানার সাথে টেলিফিল্মটি নির্মাণ করছেন। আমার মনে হয় অনেককিছুর ভিড়েও এই টেলিফিল্মটি দর্শকদের কাছে পৌঁছাবে।’

নির্মাতা আরিফ খান বললেন, ‘তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার লেখনী বা অভিনয় নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই। তিনি ছাড়াও আরো যে সকল গুণী শিল্পীরা এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের লেখা গল্পে তৌকীর আহমেদ, সঙ্গে একঝাঁক তারকা

আপডেট সময় ০১:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬