ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যানেজ মাস্টার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের দুর্নীতি আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিতর্কিত কাণ্ডে লাল কার্ডের নিয়মে পরিবর্তন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের টাকার পাহাড় ৬ বলে ৬ উইকেট, জোড়া হ্যাটট্রিকের নজির বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ: তদন্তে অনিয়মের প্রমাণ মিলল অধ্যক্ষের বিরুদ্ধে পাউবোর কাজে অনিয়ম দেখে কাজ বন্ধের নির্দেশ দিলেন এমপি জালাল উদ্দীন বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ নির্দিষ্ট সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ

তুরস্ক-স্পেন গুরুত্বপূর্ণ চুক্তি সই, কে কী পাবে

স্পেনের সশস্ত্র বাহিনীর জন্য তুরস্কের তৈরি জেট প্রশিক্ষণ বিমান ‘হুরজেট’ রপ্তানিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে আঙ্কারা। স্পেনের গেটাফে শহরে এয়ারবাসের স্থাপনায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) তৈরি করেছে এই জাতীয় জেট প্রশিক্ষণ বিমান।

বুধবার আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি মারিয়া আম্পারো ভালকার্সে গার্সিয়া এবং মাদ্রিদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত নুকেট কুচুকেল ইজবেরসি উপস্থিত ছিলেন।

গোরগুন বলেন, এই চুক্তি তুরস্ক ও স্পেনের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করবে। তিনি স্থানীয় প্রযুক্তি ও সরকারি সহায়তায় তৈরি তুরস্কের স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্মের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও তুলে ধরেন।

চুক্তির আওতায় হুরজেট বিমানের একটি অংশ তুরস্কে এবং বাকি অংশ স্পেনে উৎপাদন করা হবে। সেখানে স্পেনের স্থানীয় উৎপাদকরাও অংশ নেবে।স্পেনের পক্ষ থেকে গার্সিয়া বলেন, কৌশলগত পরিকল্পনার ফল হিসেবে এই চুক্তি বাস্তবায়িত হয়েছে এবং এটি দেশটির প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি জানান, বর্তমানে স্পেন তার জিডিপির প্রায় ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজ মাস্টার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের দুর্নীতি

তুরস্ক-স্পেন গুরুত্বপূর্ণ চুক্তি সই, কে কী পাবে

আপডেট সময় ১২:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬