সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ইউটিউব শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ আসছে

ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রামে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের শর্ট ভিডিও ক্রিয়েটরদের সঙ্গে রেভিনিউ শেয়ার করবে। মূলত টিকটককে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এরফলে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এতদিন ইউটিউবের শর্ট ভিডিওতে মনিটাইজেশনের সুবিধা পাওয়া যেতো না।

এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন। তিনি বলেছেন, রেভিনিউর বিষয়টি আগামী বছর থেকে কার্যকর হবে। ফলে ক্রিয়েটররা আরও বেশি ভিডিও তৈরিতে উৎসাহিত হবেন।

তিনি বলেন, ইউটিউবের নতুন এই ঘোষণার ফলে শর্ট ভিডিও ক্রিয়েটররা সঠিক রেভিনিউ পাবেন। এতদিন শর্ট ভিডিওর আয় নিয়ে ক্রিয়েটরদের অভিযোগের শেষ ছিল না।

শর্ট ভিডিওতে মনিটাইজেশন পেতে হলে, কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। একইসঙ্গে ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ থাকতে হবে। অনেকটা টিকটকের মতোই।

মোহন আরও বলেন, বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ ক্রিয়েটরদের প্রদান করা হবে। এমনকি মিউজিক ব্যবহার করে শর্ট ভিডিও আপ করলেও আয়ের পরিমাণ একই থাকবে। সুবিধাটি আগামী বছর থেকে চালু হবে। তবে শিগগিরই ফিচারটি পরীক্ষামূলক চালু করছে ইউটিউব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ইউটিউব শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ আসছে

আপডেট সময় ০৩:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২