সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রলে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে।

আজ শনিবার সকালের দিকে হয়েছে এ ভূমিকম্প। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের অধীন সংস্থা সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুসারে, ভূমিকম্পের উত্তপত্তিস্থল বা এপিসেন্টার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের কোহ এলাকায় এবং ভু-পৃষ্ঠের ১৯৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে পাকিস্তানের কোথাও থেকে এখন পর্যন্ত নিহত, আহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আসেনি।

ভৌগলিকভাবে ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। চলতি এপ্রিলের শুরুর দিকেই দেশটিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার আগে ফেব্রুয়ারি মাসে হয়েছিল ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আপডেট সময় ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬