ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে ফোন—‘রিমান্ডে নিয়ে পেটানো হচ্ছে, বাঁচাতে লাগবে ১০ লাখ’ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভ ক্যান্সার চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা এবার দর্শকদের সঙ্গে কথা বলতে চান তামিম ইকবাল দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল কার্ড পাওয়া সেই কবির প্রকৃত কৃষক, এআই ছবি ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি বৈশাখী আয়োজনে সাপ ও হাতি প্রদর্শন : কী বলছে আইন? ফুডির ১৫০০ রাইডারের জন্য বিনামূল্যে দুর্ঘটনা বীমা সুবিধা চালু মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প

দুই দিনে তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত

তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় আটজন শিক্ষার্থী ও অন্তত একজন শিক্ষক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কাহরামানমারাস এলাকার আইসার চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। সিফসি জানিয়েছেন, এ ঘটনায় ছয়জনের অবস্থা গুরুতর এবং আরও ১৩ জন আহত হয়েছে।

এই ঘটনায় ১৪ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্র গুলি চালিয়ে ১৬ জনকে আহত করে নিজে আত্মহত্যা করার পরদিনই স্কুলে বন্দুক হামলার দ্বিতীয় এই ঘটনা ঘটলো।

বুধবারের এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কৃর্তৃপক্ষ।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করা হামলাকারী ওই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল বলে ধারণা করা হচ্ছে।

হামলায় ব্যবহার করা অস্ত্রগুলো ওই ছাত্রের সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল বলে অভিযোগ করেছেন  স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যে হামলাকারীর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের স্কুলের দোতলার জানালা থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালাতে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে ফোন—‘রিমান্ডে নিয়ে পেটানো হচ্ছে, বাঁচাতে লাগবে ১০ লাখ’

দুই দিনে তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত

আপডেট সময় ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬