ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লটারিতে প্রায় ১০০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ১০০ কোটি টাকা জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। নতুন বছরের প্রথম ‘বিগ টিকিট র‌্যাফেল ড্রতে’ রাজধানী আবুধাবিতে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জেতেন তিনি।

প্রবাসী ওই বাংলাদেশির লটারিতে পাওয়া অর্থের পরিমাণ ৩৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। মঙ্গলবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

খালিজ টাইমস বলছে, আল আইন শহরের মোহাম্মদ রাইফুল গত বছরের ১০ ডিসেম্বর কেনা টিকিটে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন। তার টিকিট নাম্বার ছিল ০৪৩৬৭৮। অবশ্য বিশাল এই পুরস্কারের ড্রয়ের পরও অনুষ্ঠানের আয়োজকরা বিজয়ী রাইফুলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

লটারি জেতার পর রাইফুল বলেন, ‘আমি গত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি (এটা) জিতেছি। আমি খুব উত্তেজিত এবং আনন্দিত।’ টাকাটা কিভাবে ব্যবহার করবেন জানতে চাইলে রাইফুল কোনও উত্তর দিতে পারেননি। কারণ এ নিয়ে তিনি এখনও কোনও পরিকল্পনা করেননি। তার ভাষায়, ‘আজ রাতে আমি বিজয়ী হিসেবে কল পাবো, সেই আশা করিনি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লটারিতে প্রায় ১০০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

আপডেট সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩