সংবাদ শিরোনাম ::
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স পণ্যে আগ্রহ দর্শনার্থীদের

আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ শুরুর তিন দিন পেরুলেও এখনও ঠিকঠাক জমে ওঠেনি মেলা প্রাঙ্গণ। বর্তমানে যারা আসছেন, তাদের মধ্যে বেশিরভাগই আসছেন ঘোরার আগ্রহ নিয়ে। পণ্য কিনছেন খুবই কম সংখ্যক মানুষ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭ তম আসর ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।

এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবচাইতে বড় আয়োজন করেছে ওয়ালটন গ্রুপ। তারা এবার মেলায় তাদের কোন পণ্য বিক্রি করবে না। তারা শুধুমাত্র নতুন ইনোভেশনগুলো ক্রেতাদের সামনে প্রদর্শনীর জন্য এনেছে। ওয়ালটনের স্টল ঘুরে দেখা যায়, ফ্রিজ, টিভি, সিপিইউ, মনিটর, কম্পিউটার এক্সেসরিজ, ল্যাপটপ, মোটরসাইকেল, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াশিং মেশিন, বাল্ব, লিফট, সিমুলেশন মেজর সেফটি কম্পনেন্টসহ নতুন নানা পণ্যের পসরা বসিয়েছে তারা।

ভিশন ইলেকট্রনিক্স স্টলের ক্যাশ ম্যানেজার সৈকত বলেন, এখনও তেমন বিক্রি শুরু হয়নি। ক্রেতারা আসছেন, দেখছেন, কোন জিজ্ঞাসা থাকলে সেগুলো আমাদের থেকে জানছেন। মেলা উপলক্ষে আমরা ওয়াশিং মেশিনে ১০ শতাংশ এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ওপর ১০ শতাংশ ছাড় দিচ্ছি।

ভিস্তা ইলেকট্রনিক্সের ক্যাশ ম্যানেজার মেহেদী হাসান সুলতান বলেন, মাত্র তো দুদিন হল আমরা এসেছি। এখনো তেমন বিক্রি শুরু হয়নি। আমাদের টেলিভিশনগুলো তারা দেখছেন। চেষ্টা করেছি ক্রেতাদের জন্য ভালো মানের কিছু পণ্য উপহার দিতে। মেলা উপলক্ষে আমরা মডেলভেদে টেলিভিশনগুলোতে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি।

জেভিকো স্টল থেকে জানানো হয়, তাদের এখানে শুধুমাত্র টেলিভিশন এবং এসি রয়েছে। তারা ৩২ থেকে ৭৫ ইঞ্চি টেলিভিশনে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া তাদের এসি কম্প্রেসার এবং টেলিভিশনের প্যানেলে পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছে।

আকাশ ডিটিএইচ একটি স্টল নিয়েছে মেলায়। মেলা থেকে কোন ক্রেতা যদি অর্ডার করেন তাকে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। একইসঙ্গে সেই ডিটিএইচ গ্রাহকের বাসায় বিনামূল্যে ইন্সটল করে দিয়ে আসবে আকাশ কর্তৃপক্ষ।

এদিকে মিস্টার হাইটেক পার্ক লিমিটেডের স্টল ঘুরে দেখা গিয়েছে, তাদের এখানেও লোকজন আসা যাওয়ার মধ্যে আছে। সাধারণত তারা পণ্যগুলোতে ৭ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া ৬০০ লিটারের দুইটি আলাদা ফ্রিজে তারা ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। অন্যদিকে বড় টেলিভিশনগুলোতে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ

বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স পণ্যে আগ্রহ দর্শনার্থীদের

আপডেট সময় ০১:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩