ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে ফিরল ব্রাহ্মণপাড়ার শাহ আলমের মরদেহ, কফিন ঘিরে স্বজনদের আহাজারি। বিনা টিকিটে রেলভ্রমণ : ৪৮ বছর পর পরিশোধ করলেন টাকা ​ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ নারী ও পরোয়ানাভুক্ত ৩ জন গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানদারের মাথায় গুলি ঝিনাইগাতীতে ভোটগ্রহণ শুরু, বাড়ছে ভোটার উপস্থিতি ইসলামাবাদ বৈঠকের নেতৃত্বে থাকছেন কারা? আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বেরোবিতে গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের ১ম সেমিনার অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলনগরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ৫ শিশু
জড়িত ইরানি হ্যাকিং গ্রুপ

ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি-ভিডিও হ্যাক

দখলদার ইসরায়েলের সাবেক সেনাপ্রধান জেনারেল হারজি হালেভির ব্যক্তিগত একাধিক ডিভাইস হ্যাক করেছে ইরানি হ্যাকার গ্রুপ হান্দালা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তারা তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। গ্রুপটি বলেছে ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি ও ভিডিও হ্যাক করতে সমর্থ হয়েছেন তারা। এসব ছবি-ভিডিও হালেভি অত্যন্ত গোপন বৈঠকে ধারণ করেছিলেন।

হান্দালা বলেছে, “আপনাদের (ইসরায়েলের) সব গোপন অবকাঠামো, ক্রাইসিস রুম, মানচিত্র এবং কমান্ড সেন্টারের অত্যন্ত ছোট বিস্তারিত তথ্যও আমাদের কাছে দীর্ঘ সময় ধরে একটি খোলা বইয়ের মতো।”

হ্যাকার গ্রুপটি হালেভির একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, তিনি মিলিটারি ঘাঁটিতে ঘুরছেন, বৈঠক করছেন এবং অফিসে ব্যায়ামও করছেন।”

এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও পরিবারের ছবিও প্রকাশ করেছে হান্দালা। যারমধ্যে একটি ছবিতে দেখা গেছে তিনি তার স্ত্রীর সঙ্গে বসে আছেন। এগুলোর পাশাপাশি হালেভির কিছু আইডি কার্ডেরও ছবিও ফাঁস করেছ হ্যাকিং গ্রুপটি।

ইসরায়েলের সাবেক এ সেনাপ্রধান অত্যন্ত বিতর্কিত। গাজায় তার প্রত্যক্ষ নির্দেশে গণহত্যা হয়েছে। তার নির্দেশে গাজাবাসীর ওপর গণহারে বোমা হামলা, বেসামরিকদের ওপর হামলা হয়েছে। এতে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।

হান্দালা এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সাবেক বিচারমন্ত্রী আয়েলেত সাকেদ এবং বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চিফ অব স্টাফের তথ্যও হাতিয়ে নিয়েছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরল ব্রাহ্মণপাড়ার শাহ আলমের মরদেহ, কফিন ঘিরে স্বজনদের আহাজারি।

জড়িত ইরানি হ্যাকিং গ্রুপ

ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ১৯ হাজারের বেশি গোপন ছবি-ভিডিও হ্যাক

আপডেট সময় ০৪:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬