ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগঞ্জে ভস্মিভূত দিনমজুরের বসতঘর কুঞ্জেরহাটে প্রশাসনের হস্তক্ষেপে ময়লা অপসারণ শুরু : ২ হাজার শিক্ষার্থীর মুখে স্বস্তির হাসি রামপালে মাছের ঘের দখল  লুটপাট ও অগ্নিসংযোগ এর অভিযোগ। মনোহরগঞ্জে ছড়িয়ে পড়ছে হাম ফুলবাড়ীতে বস্তা সংকটে পড়ে যাচ্ছে আলুর দাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়  গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক নিরাময় কেন্দ্র থেকে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার ৩ কোটি টাকায় পরিচালক পদ বাগানোর দাবি উপসচিব আলাউদ্দিনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গীতে ৭ একর কবরস্থান দখলের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ কুড়িগ্রামে গোপন নিলামের অভিযোগ: ২১টির বদলে কাটা হয়েছে ২৮টি গাছ

তেহরানে শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের রাজধানী তেহরানের একটি শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত তেহরানের চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা চালানো হয়েছে। হামলায় প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেহরানের ওই শতবর্ষী প্রতিষ্ঠানকে ‘বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ’ হিসেবে অভিহিত করে কেরমানপুর বলেছেন, এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেছেন, পাস্তুর ইনস্টিটিউটে এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।

হোসেন কেরমানপুর বলেন, এই ইনস্টিটিউটটি বিশ্ব স্বাস্থ্যের শতবর্ষী এক স্তম্ভ এবং আন্তর্জাতিক পাস্তুর নেটওয়ার্কের সদস্য। তিনি বলেন, পাস্তুর ইনস্টিটিউট অব ইরানের ওপর এই আগ্রাসন জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।

এর আগে কিছু দেশের রপ্তানি-নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ তালিকায় এই ইনস্টিটিউটটির নাম এসেছিল। গণবিধ্বংসী অস্ত্র সংশ্লিষ্ট কেনাকাটার আশঙ্কায় প্রতিষ্ঠানটিকে নিয়ে কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে ভস্মিভূত দিনমজুরের বসতঘর

তেহরানে শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

আপডেট সময় ০৪:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬