ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু টাঙ্গাইলে বিশ্বকাপ দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০ চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াতের দুই এমপি চট্টগ্রামে পাহাড়ধসে মাটিচাপায় কিশোরীর মৃত্যু সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

রংপুরে র‍্যাব-১৩ এর অভিযানে জোড়া হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

রংপুরের তারাগঞ্জ থানার আলোচিত জোড়া হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) রাত ১২টা ২০ মিনিটে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মজিদুল ইসলাম (২৪)। তিনি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে হত্যা, অপহরণ, ধর্ষণ ও সন্ত্রাসসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলোচিত এ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ২০২৫ তারিখ রাতে ভিকটিম রুপলাল রবিদাস (৪০) ও তার আত্মীয় প্রদীপ লাল (৪৫) ভ্যানযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছরান বালুয়া এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন। রাত প্রায় সাড়ে ৮টার দিকে তারা তারাগঞ্জ উপজেলার ৫ নম্বর সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে স্থানীয় কিছু লোক তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
একপর্যায়ে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দুর্গন্ধযুক্ত পানীয় পাওয়া যায়। এতে উপস্থিত কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা দুইজনকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায় এবং লাঠি-সোটা ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর জখম করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুপলাল রবিদাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ লালকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট ভোর ৪টার দিকে তিনিও মারা যান।
ঘটনার পরদিন নিহত রুপলাল রবিদাসের স্ত্রী বাদী হয়ে তারাগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪/৯৪)।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। এর পর থেকেই আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মজিদুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে র‍্যাব জানিয়েছে, এ ধরনের সহিংস অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম

রংপুরে র‍্যাব-১৩ এর অভিযানে জোড়া হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬