ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’! ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুড প্যাকেজ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা। শনিবার (১৪ মার্চ) সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রায় ২০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

এ সময় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোক্তার হোসেন সুমন, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, প্রতিষ্ঠাকালীন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নোমান এবং কার্যকরী সদস্য এস এম আনোয়ারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদ,কার্যনির্বাহী পরিষদ এবং কার্যকরী পরিষদ ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহায়তায়, প্রায় ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ প্যাকেট বিস্কুট টোস্ট, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মসুর ডাল, দুধ, এবং ১ কেজি পেঁয়াজ।

এ সময় সংস্থার উপদেষ্টা মোক্তার হোসেন সুমন বলেন,পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা চাই ঈদের আনন্দ সবাই সমানভাবে ভাগ করে নিক। ভবিষ্যতেও মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই। উপকারভোগীরা এ সময় মানব কল্যাণ সংস্থার সকল দাতা ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

এ সময় মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অতীতের ন্যায় ভবিষ্যতেও আরো বড় পরিসরে অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুড প্যাকেজ বিতরণ

আপডেট সময় ০২:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬