ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান মাঝামাঝিতে বালিয়াডাঙ্গীর কাঁচাবাজারে কমেছে উত্তাপ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা কাঁচাবাজারে রমজানের শুরু থেকে ১৪তম দিন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কাঁচামাল ব্যবসায়ী মনজুর আলমের তথ্য অনুযায়ী, মিষ্টি কুমড়া কেজিতে ৪০ টাকা থেকে ৩০ টাকা, মটরশুঁটি ৬০ টাকা থেকে ৩৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা থেকে ১০ টাকা, লাউ ৪০ টাকা থেকে ২০ টাকা, বেগুন ১০০ টাকা থেকে ৫০ টাকা, শসা ১০০ টাকা থেকে ৩০ টাকা, টমেটো ৪০ টাকা থেকে ২৫ টাকা, করলা ১৬০ টাকা থেকে ১০০ টাকা, ঢেঁড়স ১৪০ টাকা থেকে ১৩০ টাকা, পাটশাক ২০ টাকা থেকে ১০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা থেকে ৩০ টাকা, রসুন ১২০ টাকা থেকে ৭০ টাকা এবং আদা ১৬০ টাকা থেকে ১৫০ টাকায় নেমেছে।
অন্যদিকে, ফুলকপি কেজিতে ২০ টাকা, পেঁপে ২৫ টাকা, আলু ১০ টাকা, সিম ৩০ টাকা, গাজর ৪০ টাকা, লেবু ৮০ টাকা থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা থেকে ৮০ টাকা এবং শুকনো মরিচ কেজিতে ৪০০ টাকা অপরিবর্তিত রয়েছে। ডিম প্রতি কেজিতে ১১০ টাকা থেকে ১০০ টাকায় নেমেছে।
উপজেলা প্রশাসন বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকি চালাচ্ছে। ব্যবসায়ীরা জানান, স্থানীয় ক্ষেত থেকে সরাসরি পণ্য আসায় বাজারে স্থিতিশীলতা এসেছে। ফলে ক্রেতারা আগের তুলনায় স্বস্তিতে বাজার করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজান মাঝামাঝিতে বালিয়াডাঙ্গীর কাঁচাবাজারে কমেছে উত্তাপ

আপডেট সময় ০৪:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬