ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার শাহাপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাটি ঘটে ২১ ফেব্রুয়ারি রাত মধ্যরাতে ।

নিহতরা হলেন মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।

পুলিশ ও স্থানীয়রা জানান, গিয়াসনগর শাহপুর এলাকায় শ্রীমঙ্গলগামী সিএনজি অটো রিক্সার সাথে বিপরীতদিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আলিনুর ও যাত্রী রুবেল মিয়া ঘটনা স্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়া নামের এক যাত্রীকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীমঙ্গল-ভৈরববাজার সড়কটি তুলনামূলক সরু এবং এ সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। সড়কে গতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক আলিনুর মিয়ার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। আলিনুরের স্ত্রী জানান, “সকালেও স্বাভাবিকভাবে কাজে বের হয়েছিলেন। বলেছিলেন বিকেলের মধ্যে ফিরে আসবেন। এখন তিনি আর ফিরবেন না। আমাদের ছোট দুই সন্তানকে নিয়ে আমি কীভাবে চলব?” পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

শাহাপুর এলাকার এক বাসিন্দা বলেন, “এ রাস্তায় স্পিড ব্রেকার বা সতর্কতামূলক সাইনবোর্ড খুবই কম। ভারী যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, না হলে এমন দুর্ঘটনা আবারও ঘটবে।”

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট সময় ০২:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬