সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
জাইমা রহমান

নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ব‌লেছেন, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তার দিক থেকে নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নি‌তে হ‌বে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তি‌নি।

জাইমা রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর যদি কোড অব কন্ডাক্ট থাকে তাহ‌লে আমি মনে করি, নারী নিরাপত্তার দিক থেকে, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত।

রাজনীতিতে নারীর অংশগ্রহণ গুরত্বপূর্ণ জা‌নি‌য়ে জাইমা রহমান বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ খুবই জরুরি। যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময় তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারব না। সেজন্য নারীর অংশগ্রহণ গুরত্বপূর্ণ।

তি‌নি বলেন, স্টুডেন্ট লিডার থেকে, লোকাল গভমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয়… আর এই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধ থাকবে না। পাইপলাইন সৃষ্টি করতে হবে, আর ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে। কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না। উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) অনুষ্ঠা‌নে বীরমুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রমুখ বক্তব‌্য দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

জাইমা রহমান

নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে

আপডেট সময় ০৬:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬