শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মো. চুন্নু মোল্লা। একইসঙ্গে তিনি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও ঘোষণা দিয়েছেন।
চুন্নু মোল্লা মুকসুদপুর উপজেলার ৮ নম্বর মহারাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ইউনিয়নের রামকৃষ্ণপুর (পোস্ট: রাখদি) গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে।
এক সংবাদ সম্মেলন ও লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, “আমি সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে এই সিদ্ধান্ত নিয়েছি। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে আমার পক্ষে রাজনৈতিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে অব্যাহতি নিচ্ছি।”
তিনি আরও জানান, এখন থেকে তিনি আওয়ামী লীগ বা অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকবেন না এবং স্থায়ীভাবে রাজনীতি থেকে অবসর গ্রহণ করলেন।
মো: বাবুল হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 
























