সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

সঞ্চয়পত্রের গ্রাহকদের সুখবর দিল সরকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের মুনাফার সঙ্গে এ অর্থ ফেরত দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন।

আবদুর রহমান খান বলেন, উৎসে কর হিসেবে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে সিস্টেমে কাজ হচ্ছে। আশা করি, পরের মাসের মুনাফার সঙ্গে ফেরত দেওয়া যাবে।

গত জানুয়ারি মাসে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ ধার্য হলেও হঠাৎ করেই ১০ শতাংশ উৎসে কর কাটা হয়। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীরা।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশই কাটা হবে।

এখন সঞ্চয়পত্রে সরকার নির্ধারিত কর হার থেকে বেশি কর কাটা হওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অতিরিক্ত কর ফেরত দেওয়ারও পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

সঞ্চয়পত্রের গ্রাহকদের সুখবর দিল সরকার

আপডেট সময় ০৬:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬