ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পার্বতীপুরে ইউএনও’র কাছে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে স্মারকলিপি ম্যাক্সিমস ৫০০ বইয়ের জন্য দেবব্রত মাজিকে স্বর্ণপদক কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ আটক ১ বাউন্ডারি ওয়াল না থাকায় ঝুঁকিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা  পবিপ্রবিতে চালু হলো হেলথ সায়েন্স অনুষদ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ধানের বিল আটকে টাকা দাবির অভিযোগ, ইউএনওর দ্বারস্থ গঙ্গাচড়ার কৃষক পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি এবারের বিশ্বকাপ থেকে যত টাকা আয় করল ফিফা

সেনবাগে কাজী মফিজুর রহমানের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী জেলার সেনবাগ–সোনাইমুড়ী (আংশিক) আসনে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল মহিলা জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ উপজেলার ৩নং ডুমুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামে আয়োজিত এই সমাবেশে প্রায় এক হাজার নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সুযোগ্য সন্তান কাজী মোহাম্মদ ফরহাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান মোহাম্মদ জাফর, জামাল উদ্দিন, আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সেনবাগের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরেই কাজী মফিজুর রহমানের ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি এর আগে সেনবাগ উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সফলতার স্বাক্ষর রেখেছেন। একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা হিসেবে তিনি এলাকায় ব্যাপকভাবে সমাদৃত। সাদা-মাটা এই মানুষটির প্রকৃত শক্তি হলো সাধারণ জনগণ। তাঁর কোনো সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ বাহিনী নেই।
বক্তারা আরও বলেন, নির্বাচিত হলে কাজী মফিজুর রহমান প্রত্যেক ইউনিয়নে নারীদের বেকারত্ব দূরীকরণে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, দর্জি ও সেলাই প্রশিক্ষণ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেবেন। নারীদের নিরাপদ চলাচল ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। ঝরে পড়া ও অসহায় মেয়েদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিয়ের সময় সহযোগিতা প্রদান করা হবে।
এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঘুষ ও হয়রানি ছাড়াই নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বক্তারা স্মরণ করিয়ে দেন, বিগত বন্যা ও করোনা মহামারির সময় কাজী মফিজুর রহমান নিজ উদ্যোগে অসহায় মানুষের দ্বারে দ্বারে সহায়তা পৌঁছে দিয়েছেন।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, জনগণের সেবক ও মানবতার কান্ডারি হিসেবে কাজী মফিজুর রহমান যে পরিবর্তনের হাওয়া বইয়ে দিয়েছেন, আগামী ১২ তারিখ সেনবাগবাসী কাপ-পিরিচ প্রতীকে বিপুল ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সেনবাগে কাজী মফিজুর রহমানের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬