সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য অরবিন্দ দত্তসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার বিকালে সূর্যকান্দী লস্করবাড়ি মোড়ে আয়োজিত এক সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অরবিন্দ দত্ত কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ড থেকে টানা দুইবারের নির্বাচিত সদস্য। তার সঙ্গে বিএনপিতে যোগদান করেন ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথ এবং সাবেক সভাপতি কাছু মিয়াসহ আরও অনেকে।

সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশের একপর্যায়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।

বিষয়টি নিশ্চিত করে অরবিন্দ দত্ত বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা ৬০ থেকে ৭০ জন স্বেচ্ছায় আওয়ামী লীগ ছেড়ে নুরুজ্জামান লস্করের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছি। আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন, ৮ নম্বর ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। দলের চেয়ারম্যানের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার জানা মতে, নতুন যোগদানকারীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৩:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬