ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ ৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি বিএডিসির আবুল খায়ের মো. নুরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে কুলাউড়ায় বিশাল প্রচার মিছিল

আগামী ৭ তারিখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের কুলাউড়া আগমন উপলক্ষে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম।

কুলাউড়া উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

​সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান এবং বর্তমান নায়েবে আমীর মোঃ জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, আগামী ৭ তারিখের জনসভাকে সফল করতে কুলাউড়ার আপামর জনতা উন্মুখ হয়ে আছে। প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমীরে জামায়াতের আগমনী কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে কুলাউড়ায় বিশাল প্রচার মিছিল

আপডেট সময় ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬